জিপি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জিপি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

গ্রামীণফোনের সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

 গ্রামীণফোনের সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম 


মাইজিপি থেকে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন৷

ব্যালেন্স ট্রান্সফার করার সঠিক নিয়ম:
পথমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে৷

ব্যালেন্স ট্রান্সফার করতে রেজিস্ট্রেশন করার জন্য গ্রাহক কে প্রথমে *১২১*১৫০০#  ডায়াল করে ১ প্রেস করতে হবে৷
গ্রাহক মাইজিপি অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করতে পারবে ৷
ব্যালেন্স ট্রান্সফার করার জন্য গ্রাহককে *১২১*১৫০০# ডায়াল করে ২ প্রেস করতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে৷

পিন নম্বর পরিবর্তন করতে হলে *১২১*১৫০০# ডায়াল করে ৩ প্রেস করতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে ৷

অফার পেতে হলে গ্রামীণ ফোনের দেওয়া শর্তানুযায়ী ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে বা একবারে ৩০০ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে ৷

রিচার্জ লিমিট সর্বনিম্ন ১০ টাকা এবং বর্বোচ্চ ১০০ টাকা হতে হবে ৷
এভাবে প্রতিমাসে ১০বার রিচার্জ করা যাবে ৷ শুধুমাত্র প্রিপেইড সাবস্ক্রাইবারগণ অফারটি উপভোগ করতে পারবে এবং যেকোনো প্রিপেইড ,  পোস্টপেইড  গ্রাহক কে ব্যালেন্স পাঠাতে পারবে৷
এছাড়া অন্য কোন সার্ভিস চার্জ প্রযোজ্য নয়৷
গ্রাহক অন্য কোন গ্রাহক কে যত টাকা ট্রান্সফার করবে গ্রাহক তত টাকাই রিসিভ করতে পারবে ৷

মাইজিপি অ্যাপ থেকেও সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে৷

চিত্রে একটি ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম দেখানো হলো:

ধাপ-এক,
ব্যবহৃত সেলফোন থেকে ডায়াল  *১২১# পরে কলিং বাটনে ক্লিক করুন ৷

ধাপ - দুই,
প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে ১ নং অপশন ব্যালেন্স এবং কলরেট অপশনে ক্লিক করুন ৷

ধাপ-তিন,
প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ৭ নং অপশন ব্যালেন্স এবং ট্রান্সফার অপশনে ক্লিক করুন ৷

ধাপ- চার,
প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ২ প্রেস করে ব্যালেন্স এবং ট্রান্সফার অপশনে ক্লিক করুন ৷

আর পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে ৩ প্রেস করে চেঞ্জ কারেন্ট পিন  অপশনে ক্লিক করে প্রাপ্ত নির্দেশনা মোতাবেক পাসওয়ার্ড পরিবর্তন করে নিন৷
ধাপ-পাঁচ,
ব্যালেন্স ট্রান্সফার অপশনে ক্লিক করার পর যে অপশন আসবে সেখনে আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সে নাম্বার টা লিখে দিবেন- যেমন : ০১৭২৬১০২৭......
তারপর সেন্ডে ক্লিক করুন ৷
ধাপ-ছয়,
তারপর প্রাপ্ত নির্দেশনা মোতাবেক যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার অংকটা বসিয়ে দিয়ে সেন্ড এ ক্লিক করুন ৷ তবে শর্তানুযায়ী ১০  থেকে ১০০ এর মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন ৷

ধাপ- সাত,
তারপর প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আপনার ফ্লেক্সিলোড করতে যে রেজিস্ট্রেশন করার সময় যে পিন কোড পেয়ে ছিলেন সেই পিন কোড টি বসিয়ে সেন্ড অপশনে ক্লিক করুন বাস হয়ে গেছে আপনার ব্যালেন্স ট্রান্সফার করার কাজ শেষ ৷

যদি আপনি পিন কোড টি ভুলে গিয়ে থাকেন তবে ,  ১২১ এই নাম্বারে কল করে ৯ প্রেস করে কাস্টমার কেয়ারের সঙ্গে সরাসরি কথা বলে আপনার সঠিক পিনটা জেনে নিতে পারবেন ৷
তবে শর্তানুযায়ী আপনার এনআইডি কার্ডের শেষের চারটি নাম্বার কাস্টমার কেয়ারের যার সাথে কথা বলবেন তাকে দিতে হবে ৷ আপনার দেওয়া নাম্বার ম্যাচ হলেই কাস্টমার কেয়ারের থেকে আপনাকে পিন কোড টি মেসেজ দিয়ে পাঠিয়ে দিবে৷
                 সমাপ্ত ৷৷

বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷ 

গ্রামীণফোনের সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

  গ্রামীণফোনের সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম  মাইজিপি থেকে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন৷ ব্যালেন্স ট্রান্সফার করার স...